শিবপুরে দ্রুত এগিয়ে চলছে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ
৩১ ডিসেম্বর ২০২০, ০৫:৫৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
এস.এম আরিফুল হাসান:
‘‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য পাকা ঘর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা ও ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সরাসরি তত্ত্বাবধানে এই ঘর নির্মাণ কাজ এগিয়ে নিচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক।
জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় শিবপুর উপজেলায় ৪২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে এসব ঘর।
উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব গ্রামে ৬০ শতাংশ সরকারী জমির উপর ৩০টি ও দুলালপুর ইউনিয়নের দুলালপুর চিনাদী ও আলীনগর গ্রামে ২৪ শতাংশ সরকারী খাস জমির উপর ১২টি ঘর নির্মাণ করা হচ্ছে। দুই শতাংশ জমির উপরে হওয়া প্রতিটি ঘর নির্মাণ কাজ এখন প্রায় শেষ প্রান্তে। দুই কক্ষ বিশিষ্ট ঘরে একটি বারান্দা, একটি টয়লেট, একটি রান্নাঘর রয়েছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। সারাদেশের ন্যায় প্রতিটি ঘর একই নকশায় তৈরী করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের জানুয়ারী মাসে এই ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাবো গ্রামে ঘর নির্মাণ কাজ দেখতে স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক।
তিনি দিনরাত উপস্থিত থেকে নির্মাণ কাজ এগিয়ে নিচ্ছেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য উপহার দুর্যোগ সহনীয় ঘর নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সরাসরি তত্ত্বাবধানে তিনি মাঠে থেকে নির্মাণ কাজ দেখাশোনা করে এগিয়ে নিচ্ছেন। আগামী এক সপ্তাহের মধ্যে এসব পাকা ঘর নির্মাণ কাজ শেষ হবে। প্রত্যেক সুবিধাভোগীকে দুই শতাংশ জমির দলিলসহ ঘরগুলো হস্তান্তর করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা