শিবপুরে ভাগিনার হামলায় আহত হয়ে চিকিৎসাধীন মামার মৃত্যু
৩১ ডিসেম্বর ২০২০, ০৭:৩১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে ভাগিনা ও তার সহযোগীদের হামলায় আহত হওয়ার এক সপ্তাহ পর ফোরকান পাঠান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে তার মৃত্যু হয়। এর আগে গত ২৪ ডিসেম্বর উপজেলার দুলালপুর মোড়ে মামা ফোরকানের ওপর হামলা করে তার ভাগিনা অলিউল্লাহ ফকির ও তার সহযোগীরা।
নিহত ফোরকান পাঠান দুলালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের মৃত সিদ্দিক পাঠানের ছেলে।
নিহতের ছোট ভাই আপেল মাহমুদ জানান, তার বড় ভাই ফোরকান পাঠান তাদের বোনের জামাই একই গ্রামের দুলাল ফকিরের একটি মিনিবাস দীর্ঘদিন যাবৎ চালিয়ে আসছিল। এরই মধ্যে গাড়ি চালানোর হিসাব-নিকাশ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে গত ২৪ ডিসেম্বর সকালে দুলালপুর মোড়ে দুলাল ফকিরের ছেলে অলিউল্লাহ ফকির (২৭) ও তার ৪/৫ জন সহযোগী পূর্ব পরিকল্পনা অনুযায়ী ফোরকানের ওপর হামলা করে। এসময় লোহার রড দিয়ে ফোরকানের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করা হয়। এ সময় তার ডাক চিৎকারে ইউপি সদস্য মামুন ও আশপাশের লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অবস্থা জটিল হওয়ায় ওইদিন রাতে ফোরকানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার সকাল ৬ টায় তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে এ ঘটনায় তার ছোট ভাই আপেল মাহমুদ বাদী হয়ে শিবপুর মডেল থানায় হত্যার অভিযোগ করবেন।
এ ব্যাপারে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা