শিবপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৮ জানুয়ারি ২০২১, ০৬:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর থেকে তালিকাভূক্ত চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের দখল থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (০৮ জানুয়ারি) সকালে শিবপুর থানার পালপাড়া হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-শিবপুর থানার খড়িয়া এলাকার বাছেদ মৃধার ছেলে রাশেদ মৃধা (৩২), ব্রাহ্মন্দী গ্রামের হারিছুল হক এর ছেলে শহিদ মিয়া (৩৬), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার কুতুবপুর গ্রামের মৃত-আঃ মালেক এর ছেলে মোঃ মাইন উদ্দিন (৪০) ও নরসিংদীর বেলাব থানার নিলক্ষা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মেজবাহ উদ্দিন (৩৭)।
জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক তাপস কান্তি রায় ও সহকারী উপ পরিদর্শক আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শিবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পালপাড়া এলাকা থেকে পুলিশের তালিকাভুক্ত চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও তাদের দখল থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত।
এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগেও রাশেদ এর বিরুদ্ধে ৫টি ও শহিদুলের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা