শিবপুর থেকে বিএনপিকে নির্মূলের ষড়যন্ত্র চলছে: মনজুর এলাহী
১০ জানুয়ারি ২০২১, ০৮:৪৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম
মোমেন খান:
নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী বলেছেন গত সংসদ নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা করা হয়েছে। শিবপুরে ৩৫০ জন বিএনপি নেতাকর্মীর নামে মামলা দেয়া হয়েছে। শিবপুর থেকে বিএনপিকে নির্মূল করার ষড়যন্ত্র করা হচ্ছে। আমি বলতে পারি আপনারা আমার সাথে থাকলে শিবপুর থেকে বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না। গত নির্বাচনে হাইকোর্ট থেকে নির্বাচনের ৪ দিন আগে আমার প্রার্থীতা বাতিল করা হয়েছে। এটা রাষ্ট্রীয় গভীর ষড়যন্ত্রের মাধ্যমে করা হয়েছে। শিবপুরের বিএনপি নেতাকর্মীদের জন্য আমার প্রাণ কাঁদে। আমি চাই প্রতিদিন আপনাদের সাথে সাক্ষাৎ করতে। কিন্তু বিভিন্ন ধরনের বাধার কারণে আমি পারছি না। আপনারা ধৈর্য ধরুন। সময় এরকম থাকবে না। আল্লাহ সহায় হলে শিবপুরের বিএনপি নেতাকর্মীদের দুঃসময়ে যারা পাশে ছিলেন, আমরা তাদের যথাযথ মূল্যায়ন করবো।
শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে রবিবার (১০ জানুয়ারি) বিকালে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ সংলগ্ন মাঠে শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার (কালা মিয়া) এর আশু রোগ মুক্তি ও শিবপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শহীদুল ইসলাম ভূইয়ার আত্মার মাগফেরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার মোশতাক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা তাজুল ইসলাম খান ঝিনুক, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হাসান বাবুল, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
দোয়া মাহফিল সঞ্চালনা করেন শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব নূরে আলম মোল্লা।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি