শিবপুরে ডিবির পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৯ জানুয়ারি ২০২১, ০২:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) উপজেলার গাবতলী ও ভরতেরকান্দি হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- শিবপুর উপজেলার যোশর উওরপাড়া এলাকার মৃত জিয়ার উদ্দিন সিরাজ মিয়া (৪২), রায়পুরা থানার জিরাহী এলাকার ইদ্রিস মিয়ার ছেলে জুয়েল মিয়া (২১), নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকার মহানন্দ দাস এর ছেলে সজীব দাস (৩২) ও শিবপুর উপজেলার ভরতেরকান্দি এলাকার জয়নাল এর ছেলে ইব্রাহিম (২০)।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শিবপুর থানাধীন গাবতলীতে অভিযান পরিচালনা করেন। এসময় ১০০ পিস ইয়াবাসহ সিরাজ মিয়া ও জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়।

অপরদিকে এসআই নূরে আলম হোসাইন, এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স শিবপুর মডেল থানাধীন ভরতেরকান্দি হতে ১০০ পিস ইয়াবাসহ সজিব ও ইব্রাহিমকে গ্রেফতার করেন।
এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা