শিবপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন
০৪ মার্চ ২০২১, ০৫:৪৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলার শিবপুর উপজেলায় মামুন সরকার (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩ টার দিকে শিবপুর ধানুয়া দাখিল মাদরাসার সামনের সড়ক থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মামুন সরকার শিবপুর চক্রধা গ্রামের আব্দুল আওয়াল বাচ্চুর ছেলে।
নিহতের ভাই মাসুম সরকার জানান, শিবপুর কারীবাড়ির মেলায় যাওয়ার জন্য বুধবার রাত সাড়ে ৯ টার দিকে মামুন বাড়ি থেকে বের হন। পরে রাত ৩ টার দিকে স্থানীয়দের কাছে তার মৃত্যুর খবর পান স্বজনরা। পরে তারা ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশে তার মরদেহ পান। খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, নিহতের বিরুদ্ধে চুরি-ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এর আগে পরিবারের পক্ষ থেকে তাকে রিহ্যাব সেন্টারেও রাখা হয়েছিল। কে বা কারা কেন তাকে হত্যা করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা