শিবপুরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের গাছ বিক্রির অভিযোগ
১০ এপ্রিল ২০২১, ০৯:০৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে গোপনে সরকারি গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে উপজেলার জয়নগর হাজী আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অল্প দামে গাছ বিক্রি করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পানির দামে ওই গাছগুলো কিনে নিয়েছেন স্থানীয় এক কাঠ ব্যবসায়ী।
শনিবার (১০ এপ্রিল) স্কুলের পিছন থেকে ওই গাছ কাটে নিয়ে যাওয়ার সময় দেখতে পেয়ে নিষেধ করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ আলা-বিল্লাহ জানান, স্কুলের রেজুলেশন করে বিদ্যালয়ের প্রয়োজনে কমিটির সভাপতি গাছ বিক্রি করেছেন। উপজেলা মাধ্যমিক কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ হারুন বলেন, গাছ স্কুলের টিনশেডের উপর পড়ে আছে। তাই বিক্রি করে দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, স্কুলের গাছ কেটে বিক্রয় করা হয়েছে কী না আমার জানা নাই। এ বিষয়ে প্রধান শিক্ষক আমাকে অবগত করেননি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা