শিবপুরে কুইক রেসপন্স টিম এর প্রচারনা ও মাস্ক বিতরণ
২৬ এপ্রিল ২০২১, ০৩:০২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে কুইক রেসপন্স টিম শিবপুর উপজেলা কর্তৃক এই কর্মসূচী পালন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুইক রেসপন্স টিমের আহবায়ক মোঃ শাহরুখ খানের নেতৃত্বে এ সচেতনতামূলক কার্যক্রমটি শিবপুর উপজেলার শিবপুর বাজার ও শপিং মল, উপজেলা মোড় ও অন্যান্য জনবহুল স্থানে পরিচালিত হয়।
এ কর্মসূচি পরিচালনায় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম ভূঞা রাখিল, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, সহ সাধারণ সম্পাদক মোমেন খান, শিবপুর থানা পুলিশের সদস্যবৃন্দ ও সামাজিক সংগঠন উৎসর্গ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
এসময় শপিং মল গুলোতে স্বাস্থ্য বিধি মেনে, মাস্ক পড়ে ক্রয়-বিক্রয় করার জন্য ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এসিল্যান্ড শাহরুখ খান। তাছাড়া মাস্কবিহীন লোকজনের মাঝে মাস্ক বিতরণ করা হয়। কোভিড-১৯ প্রতিরোধে শিবপুর উপজেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবেও জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা