শিবপুরে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি, কসাইকে জরিমানা
১৯ জুলাই ২০২১, ০৯:১১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে মোস্তফা মিয়া নামক এক কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কলেজগেইট বাজারে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় রোগাক্রান্ত গরুর পচা মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়।
জানা গেছে, মাংস বিক্রেতা মোস্তফা মিয়া রোগাক্রান্ত একটি গরু ক্রয় করে জবাই করে মাংস বিক্রি করছিলেন। সংবাদ পেয়ে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ঘটনাস্থলে যান। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্ত মাংস পরীক্ষা করে দেখতে পান এই মাংস খাওয়ার অনুপযোগী। এসময় অসুস্থ গরু জবাই করে খাওয়ার অনুপযোগী মাংস বিক্রি করার দোষ স্বীকার করায় জনসস্মুখে ভ্রাম্যমাণ আদালতে কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় উপজেলা হেলথ ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। পরে বাজারের উত্তেজিত লোকজন সরকারি জায়গায় অস্থায়ীভাবে তৈরি করা কসাইয়ের দোকান ঘরটি ভেঙে ফেলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাবিরুল ইসলাম খান বলেন, খবর পেয়ে দ্রুত অভিযুক্ত ব্যবসায়ীর দোকান পরিদর্শনে যাই। সেখানে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির সত্যতা পেয়ে কসাইকে অর্থদণ্ড দেয়া হয়। নষ্ট মাংসগুলো মাটিতে পুঁতে রাখা হয়েছে। এ ছাড়া কেউ যেন খাওয়ার অনুপযোগী মাংস বিক্রয় না করে এবং হেলথ ইন্সপেক্টরের সীল ছাড়া যত্রতত্র গরু জবাই না করেন সে বিষয়ে সব ব্যবসায়ীকে কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি