নরসিংদী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন কাবিরুল ইসলাম খান
০১ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
এস.এম আরিফুল হাসান:
নসিংদী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। শিবপুরের কর্মস্থলে ইউএনও হিসেবে সুনামের সাথে এক বছর পূর্তি করেছেন কাবিরুল। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ উপলক্ষে মোহাম্মদ কাবিরুল ইসলাম খানকে শিবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইউএনও’র কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানের নেতৃত্বে এই ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম ভূঞা রাখিল, শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান আসাদ, প্রেসক্লাবের সহ সভাপতি সোহেল মিয়া, সহ সাধারণ সম্পাদক মোমেন খান, কোষাধ্যক্ষ আজমল হোসেন ভূইয়া প্রমুখ।
উল্লেখ্য বৃহস্পতিবার (২৬ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২০-২০২১ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় মোহাম্মদ কাবিরুল ইসলাম খানকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
জানা যায়, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততা, উদ্ভাবন, ই-ফাইলিং, সোশাল মিডিয়া ব্যবহার, অভিযোগ প্রতিকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক অর্জনের স্বীকৃতিস্বরূপ ২০২০-২০২১ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কারে নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কাবিরুল ইসলাম খান।
ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান বলেন, এই প্রাপ্তি শিবপুর উপজেলাবাসীর। এ প্রাপ্তি ভবিষ্যতে আমাকে দায়িত্ব পালনে আরো বেশি দায়বদ্ধ করবে। আগামী দিনগুলোতে নিজের সর্বোচ্চ শ্রম, মেধা ও যোগ্যতা দিয়ে মানুষের জন্য কাজ করতে আমাকে আরো বেশী উৎসাহ যোগাবে।
উল্লেখ্য, মোহাম্মদ কাবিরুল ইসলাম খান গত ২০২০ সালের ১লা সেপ্টম্বরে শিবপুরে ইউএনও হিসেবে যোগদান করার পর থেকে জনকল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে প্রশংসিত হয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা