শিবপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
১১ অক্টোবর ২০২১, ০১:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে একটি পুকুরের পাড় থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ অক্টোবর) সকালে উপজেলার ঘাগটিয়া নামাপাড়ার মান্নান হাজীর পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে পুকুরপাড়ে অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে দুপুরে শিবপুর মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, নিহত যুবকের শরীরের একাধিকস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ পুকুরপাড়ে ফেলে গেছে হত্যাকারীরা। তবে ঠিক কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা বুঝা যাচ্ছে না। লাশ উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টার পাশাপাশি কি কারণে তাকে হত্যা করা হল, তা তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা