আমাদের সবাইকে দেশ সম্পর্কে জানতে হবে: নরসিংদীর পুলিশ সুপার
২৬ অক্টোবর ২০২১, ০৫:২২ পিএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৬, ০১:৫০ এএম
এস এম আরিফুল হাসান:
নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম বলেছেন, বাংলাদেশ হবে উন্নত দেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ গড়ার লক্ষে সবাই কাজ করছে। দেশ সম্পর্কে আমাদের সবাইকে জানতে হবে। দেশে কি উন্নয়ন হচ্ছে, দেশ কোথায় যাচ্ছে সব জানতে হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং পদ্মা সেতু, মেট্রোরেলসহ নানা উন্নয়ন সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের অবগত করেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় শিবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামসুল আলম ভূঞা রাখিলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর, অতিরিক্ত পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন, শিবপুর মডেল থানার ওসি সালাহউদ্দিন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, উপজেলা শিক্ষা অফিসার নূর মোঃ রুহুল ছগীর, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোহাম্মদ ওমর ফারুক, শিবপুর পাইলট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি ফারুক খান। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করেন শিবপুরের জনপ্রিয় শিশু শিল্পী ইফাত রাখিল রাতিন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি