শিবপুরে ভূমি অফিসে অভিযোগ দেওয়ায় হামলা, ভাংচুর ও মারধর
০৩ নভেম্বর ২০২১, ০২:২৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২৯ পিএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধ থাকায় চক্রধা ইউনিয়ন ভূমি অফিসে নামজারি ও জমাভাগ না করার অভিযোগ দেওয়ায় বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৭ জন আহত হয়েছেন।
গত রবিবার (৩১ অক্টোবর) সকালে প্রথমে শিবপুর বাজারে ও পরে উপজেলার আশ্রাফপুর (মাটি কাটা) এলাকায় এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে শিবপুর মডেল থানায় পৃথক দুটি অভিযোগ দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শিবপুর উপজেলার আশ্রাফপুর (মাটি কাটা) এলাকার মৃত কুদরত আলীর ছেলে জহিরুল ইসলাম জানান, তাদের পৈত্রিক জমি নিয়ে বিরোধ থাকায় চক্রধা ইউনিয়ন ভূমি অফিসে নামজারি ও জমাভাগ না করার অভিযোগ করেন। যাতে কেউ গোপনে নামজারি ও জমাভাগ না করতে পারেন। এতে ক্ষিপ্ত হয়ে তার ছোট ভাই মানিক (৪৫) শিবপুর বাজারে অজিত ঘোষের মিষ্টির দোকানের সামনে তাকে (জহিরুর ইসলাম) অকথ্য ভাষায় গালিগালাজ করে মুখে ঘুষি মারে। কিছুক্ষণ পরে আবার প্রাইম ব্যাংকের সামনে তার ছেলে শরীফ মিয়াকে এলোপাতাড়ি ভাবে মারধর করে মানিক ও তাঁর ছেলে ছোটন। এতে শরীফ গুরুতর আহত হয়ে শিবপুর সরকারি হাসপাতালে ভর্তি আছে।
বাজারে হামলার ঘটনার পরে তিনি বাড়ী যেতে চাইলে হুমকি দেয়। পরে পুলিশের সহযোগিতায় বাড়ীতে ফিরে যায় জহিরুল ইসলাম। পুলিশ চলে আসার পর আবার বাড়ীতে হামলা করে বসতঘর ভাংচুর ও মারধর করা হয়।
এঘটনায় আহত হয়েছেন অভিযোগকারী জহিরুল ও স্ত্রী আনোয়ারা বেগম, তাদের ছেলে শরীফ মিয়া। বেদন মিয়া ও তাঁর স্ত্রী রাশিদা বেগম, তাদের মেয়ে সুমা এবং মানিকের ছেলে ছোটন।
এ বিষয়ে অভিযুক্ত মানিকের ছেলে ছোটন জানান, আমি শিবপুর প্রাইম ব্যাংকের সামনে আমার বাবাকে মারধরের বিষয়ে জানতে চাওয়ায় আমার মাথায় আঘাত করেছে। পরে তারাই বাড়ীঘর ভাংচুর করে আমাদের নামে মিথ্যা অভিযোগ করছে।
শিবপুর মডেল থানার (ওসি তদন্ত) আবুল কালাম জানান, এই ঘটনায় উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্ত করেছে থানার এসআই রাসেল কবির তদন্ত শেষে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি