পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে: এমপি মোহন
১০ নভেম্বর ২০২১, ০৩:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন বলেছেন, মেধা বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের অনেক দূর এগিয়ে যেতে হবে, শিক্ষার বিকল্প শিক্ষাই। পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর তাদের পরিশ্রমের মূল্যায়ন করতে হলে শিক্ষার্থীদেরকে পরীক্ষার ফল ভালো করতে হবে। এতে যেমন স্কুলের মান-সম্মান বৃদ্ধি পাবে ঠিক তেমনি পিতা-মাতা এবং দেশের সুনাম বয়ে আনবে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরাই একদিন রাষ্ট্রের কর্ণধার হবে।
বুধবার (১০ নভেম্বর) সকালে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০২১ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর, সহকারী শিক্ষক আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাষ্টার প্রমুখ। মানবপত্র পাঠ করেন বিদায়ী ছাত্রী শায়িরা সাদাব ইউসা।
শেষে শিক্ষার্থীদের আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফল ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা