শিবপুরের পুটিয়ায় আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
২০ ডিসেম্বর ২০২১, ০৬:০৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম
তৌহিদুর রহমান:
নরসিংদীর শিবপুরের পুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- শিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু বিনয় কৃষ্ণ গোস্বামী ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজমুল কবির।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ৫ জানুয়ারি আসন্ন পুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে খন্দকার হাসান উল সানিকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদে প্রার্থী দেয়া হয়েছে। সেখানে উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল পদে থেকেও নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য কাজ না করে নৌকা প্রতীকের বিরুদ্ধে চেয়ারম্যান পদে বিদ্রোহী হিসেবে প্রার্থী হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী। শিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু বিনয় কৃষ্ণ গোস্বামী ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজমুল কবিরকে বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে দলের নিজ নিজ পদ থেকে অব্যাহতি ও দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কারের বিষয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নাজমুল কবীর বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বহিস্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত যাই হউক আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। নির্বাচনের পর বহিস্কারের বিষয়ে কি করা যায় তা দেখব।
বিনয় কৃষ্ণ গোস্বামী বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও দলের সিদ্ধান্ত মাথা পেতে নেব। জনগণের সমর্থনে নির্বাচনে প্রার্থী হয়েছি, তাদের সমর্থনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন জানান, দলের শৃঙ্খলার পরিপন্থি হওয়ায় যথাযথ নিয়মেই তাদের বহিস্কার করা হয়েছে। যার অনুলিপি কেন্দ্রে পাঠানো হয়েছে। বিদ্রোহী প্রার্থীদের কোন ধরনের ছাড় দেয়া হবেনা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা