শিবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষক পার্টি নেতার
২২ জানুয়ারি ২০২২, ০৯:৩৪ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক তাইজুদ্দিন মিয়া (৫৫) নিহত হয়েছেন। শনিবার (২২জানুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর-কামরাব আঞ্চলিক সড়কের কানাহোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাইজুদ্দিন মিয়া (৫৫) জয়নগর ইউপির দড়িপুরা গ্রামের মৃত শমশের আলীর ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ও উপজেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ও পরিবারের লোকজন জানান, দড়িপুরা বাজার থেকে সিএনজি অটোরিকশা যোগে শিবপুরে যাওয়ার পথে পৌঁছোলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় এতে সিএনজি অটোরিকশায় থাকা তাইজুদ্দিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাইজুদ্দিনকে মৃত ঘোষণা করেন।
জাতীয় পার্টির নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এড মো: শামীম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দূর্ঘটনায় মারা গেছেন তাইজুদ্দিন মিয়া। প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। পরে ঢামেকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া বলেন, এই বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই। কোনো অভিযোগ আসেনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা