শিবপুরে জোড়াখুনের দুই আসামী গ্রেপ্তার
০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৪ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে জোড়াখুন মামলার দুই আসামীকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে র্যাব ১১। রোববার ভোরে রায়পুরার উপজেলার দৌলতকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে র্যাব ১১ নরসিংদী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র্যাব ১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা এই তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলো-রায়পুরার হাসিমপুর কলাবাড়িয়া এলাকার মৃত আবু সাঈদ এর ছেলে মো: উমেদ আলী (৩৫) ও মাধবদী থানার নওপাড়া ভগিরথপুর এলাকার মৃত ফিরোজ মেম্বার এর ছেলে মো: আকরাম হোসেন (৩৪)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিবপুরের শ্রীফুলিয়ায় জোড়া খুনের ঘটনার পর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে নামে র্যাব ১১। পরে জোড়াখুনের অন্যতম মূল আসামী উমেদ আলী ও তার মাদক ব্যবসার সহযোগী আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দখল থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক ব্যবসাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিরোধের জেরে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে বলে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে।
গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঝোপ থেকে বিছানার চাদরে মোড়ানো অবস্থায় দুইজনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা পেশায় গাড়ী চালক দুইজনের পরিচয় শনাক্ত করেন। এই হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওইদিন রাতেই সোহেল ও বিল্লাল হোসেন আরও নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা