করোনা ভ্যাকসিনেশনে জেলায় প্রথম শিবপুর উপজেলা
২২ মার্চ ২০২২, ০৭:৩১ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ এএম
এস এম আরিফুল হাসান:
করোনা প্রতিরোধক টিকা প্রদানে (১ম ডোজ) শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করেছে নরসিংদীর শিবপুর উপজেলা। ফলে ভ্যাকসিনেশনে নরসিংদী জেলায় প্রথম হয়েছে শিবপুর উপজেলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক চলতি বছরের মার্চ মাসের মধ্যে ৭০% প্রথম ডোজ পূরণ করার টার্গেট দিয়েছিল। কিন্তু ফেব্রুয়ারী মাসের মধ্যেই শতভাগ লক্ষ্য মাত্রা পূরণ হয়ে যায়। ফলে ভ্যাকসিনেশনে দেশের মধ্যে মডেল উপজেলা হতে যাচ্ছে শিবপুর।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহানা আহমেদ এই তথ্য জানিয়েছেন।
জানা গেছে, শিবপুর উপজেলায় মোট জনসংখ্যা রয়েছে ৩ লক্ষ ৫৮ হাজার ৩৪৫জন। এরমধ্যে করোনার প্রথম ডোজ (৮১%) নিয়েছেন ২ লক্ষ ৮৮ হাজার ৫৩৩ জান, দ্বিতীয় ডোজ (৭৫%) নিয়েছেন ২ লক্ষ ৬৭ হাজার ৫৫২জন, তৃতীয় ডোজ (১৪%) নিয়েছেন ৪১ হাজার।
করোনার টিকা চালু হবার পর থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহানা আহমেদ এর দক্ষ নেতৃত্বে একটি টিম আন্তরিকতার সাথে কাজ শুরু করে। ফলে উপজেলা প্রত্যন্ত অঞ্চলের লোকজনও করোনার টিকা গ্রহণ করতে সক্ষম হয়। সরকারের দুটি গনটিকা কর্মসূচীও সুন্দরভাবে সফল হয় এই উপজেলায়। এতে প্রায় সকলেই করোনার প্রথম ডোজ গ্রহণ করেছে।
করোনার টিকা বাস্তবায়নে অন্যান্যদের মধ্যে যারা কাজ করেছেন তারা হলেন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর পরিসংখ্যানবিদ মোঃ বিল্লাল হোসেন, এমটিইপিআই মোঃ সোহরাব হোসেন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ রফিকুল ইসলাম।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা