শিবপুরে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত
১১ এপ্রিল ২০২২, ১০:২৩ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তদের হামলায় মো: নাঈম মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন টুটুল (১৮) নামে তার এক সহযোগী। সোমবার সন্ধ্যা ৭টায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এই হত্যার ঘটনা ঘটেছে।
নিহত নাঈম মিয়া শিবপুরের ধানুয়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদ শিবপুর পৌর শাখার সভাপতি। সে পরিবারের সাথে উপজেলা সদরের ডাকবাংলো এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতো।
নিহত নাঈমের মামা মোকারম হোসেন হাসপাতালে সাংবাদিকদের জানান, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বন্ধুদের সাথে ইফতার করতে যায় নাঈম। এসময় সেখানে কয়েকজনের সাথে তার তর্কবির্তক হয় এবং তাদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটে। পরে ইফতার শেষে নাঈম ও তার সহযোগী টুটুল বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। দুইজনকে এলোপাতারি কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় একই এলাকার হাসিম মিয়ার ছেলে টুটুলকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঠিক কী কারণে কে বা কারা এই হত্যার ঘটনা ঘটিয়েছে তাৎক্ষনিকভাবে তা জানাতে পারেনি শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা