শিবপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পেয়ে আনন্দিত ৪২ পরিবার
২৬ এপ্রিল ২০২২, ০৩:৪০ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পেয়ে আনন্দিত ৪২টি পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবণ থেকে ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে সারা দেশে একযোগে ৩২ হাজার ৯০৪জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করেন। এরপরই শিবপুরে ৪২জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমি হস্তান্তর করা হয়।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খানের সঞ্চালনায় উপজেলা পরিষদ মাঠে ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুরের এমপি জহিরুল হক ভূঞা মোহন, নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম, শিবপুর উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির, ওসি সালাহউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে ইউএনও জিনিয়া জিন্নাত জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে শিবপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার স্বরুপ ৪২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর প্রদান করা হয়। যার মধ্যে উপজেলার চক্রধা ইউনিয়নের সাতপাড়া ১০টি, যোশর ইউনিয়নের সৃষ্টিগড় ২৫টি ও বাঘাব ইউনিয়নের লামপুর বাজার ৭টি ঘর রয়েছে। ৪২টি ঘরের মধ্যে ৩টি ঘর উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে নির্মাণ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা