শিবপুরে ব্যাটারি ও থ্রি-হুইলার কারখানায় অভিযান, দুই লাখ টাকা জরিমানা
০৪ জুলাই ২০২২, ০৪:২৪ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ এএম
এস এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে একটি ব্যাটারি ও থ্রি-হুইলার কারখানায় অভিযান চালিয়ে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (৩ জুন) উপজেলার পুরান্দিয়া এলাকায় এশিয়া কার বিডি লিমিটেড নামক ব্যাটারি ও থ্রি-হুইলার কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান কারখানাটিকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মোঃ শাহরুখ খান জানান, কারখানাটির পরিবেশ ছাড়পত্র না থাকা, ইটিপি চালু না থাকা, হালনাগাদকৃত এসিড লাইসেন্স না থাকা, ব্রয়লারে সরকার কর্তৃক নিষিদ্ধ কাঠ লাকড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এছাড়া একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ব্যাটারির অন্যতম উপাদান ক্ষতিকর লেডের ব্যবহার করায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী দুইলক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় কারখানার পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজার দোষ স্বীকারোক্তিসহ পরিবেশ ছাড়পত্র ও সরকার নির্ধারিত সকল প্রয়োজনীয় লাইসেন্স ও বিধিবিধান প্রতিপালন পূর্বক ব্যবসা পরিচালনা করবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন।
অভিযান পরিচালনাকালে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, শিবপুর মডেল থানা পুলিশ সহযোগিতা প্রদান করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা