শিবপুরে চলন্ত বাস থেকে পড়ে কর্মরত হেলপার নিহত
২০ জুলাই ২০২৩, ০৫:৩৪ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে কর্মরত মিতালী পরিবহনের একটি চলন্ত বাস থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে বাসটির হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারার চর মদিনা জুটমিলের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক কবির হোসেন ভুইয়া।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মিতালী পরিবহনের যাত্রীবাহি বাসটি সিলেট যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারার চর মদিনা জুটমিলের সামনে পৌঁছালে হঠাৎ করে চলন্ত বাস থেকে ছিটকে পড়েন কর্মরত হেলপার। এসময় বাসটির চালক ও যাত্রীরা নেমে চাকার নীচে পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু হয়েছে দেখতে পান। এরপর চালক পালিয়ে যায় ও যাত্রীরা বিকল্প পরিবহনে চলে যান। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায়। তাৎক্ষনিকভাবে নিহতের নাম ঠিকানা জানতে পারেনি পুলিশ।
ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক কবির হোসেন ভুইয়া বলেন, হেলপারের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালকসহ নিহত হেলপারের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা