শিবপুরে তেল কম দেওয়ায় পেট্রল পাম্প মালিককে জরিমানা
০৮ আগস্ট ২০২৩, ০৩:৪৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে পেট্রল, অকটেন ও ডিজেল তেল ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনের মালিক জাকির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলার সোনাকুড়া সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকার এফ মাস্টার ফিলিং স্টেশনকে এই জরিমানা করা হয়।
জানা গেছে, উপজেলার বৈলাব গ্রামের কৃষক আব্দুল গফুর ও চান্দেরটেক গ্রামের কৃষক রেনু মিয়া ট্রাক্টর চালানোর জন্য এফ মাস্টার ফিলিং স্টেশন হতে ডিজেল তেল ক্রয় করেন। পরে ওজনে কম সন্দেহ হলে পাশে এক দোকানে নিয়ে মাপ করে দেখতে পান পরিমাণে ৭০০ গ্রাম তেল কম। এসময় স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী অফিসারকে খবর দিলে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পাঠান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল ভুক্তভোগীর অভিযোগের সত্যতা পেয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করেন।
এ সময় শিবপুর মডেল থানার উপপরিদর্শক সাকাওয়াত ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা