জাতীয় শোক দিবস উপলক্ষে ১৯ হাজার চারা বিতরণ
১৬ আগস্ট ২০২৩, ০৮:৫১ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ এএম
শেখ আব্দুল জলিল:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার গ্রামীণ ব্যাংকের পুটিয়া শাখা। শাখাটির উদ্যোগে ব্যাংকটির উপকারভোগী ও সাধারণ মানুষের মাঝে সাড়ে ১৯ হাজার ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।
এর আগে ১৫ আগস্ট মঙ্গলবার সকালে পুটিয়া গ্রামীণ ব্যাংক শাখা অফিস প্রাঙ্গনে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখা ম্যানেজার মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের রাজনৈতিক জীবনের উপর ও দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নরসিংদী যোনের যোনাল ম্যানেজার মোঃ আবু তালেব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যোনাল অডিট অফিসার বিভূতি ভূষন সাহা, এরিয়া ম্যানেজার মোহাম্মদ আলী, পুটিয়া বাজার আওয়ামীলীগের সভাপতি বিনয় কৃঞ্চ গোস্বামী প্রমূখ।
আলোচনা সভা শেষে উপস্থিত প্রতিজনকে ৬টি করে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারাসহ ১৯ হাজার পাঁচশ চারা বিতরণ করা হয়।
যোনাল ম্যানেজার মোঃ আবু তালেব জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নরসিংদী এরিয়া অফিসের পক্ষ থেকে মোট ১ লাখ ২৩ হাজার ৭ শত ৬৮টি চারা ও নরসিংদী যোনের আওতায় ৬ লাখ ২২ হাজার চারা বিতরণ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা