শিবপুরে নিজ ঘরের বারান্দায় যুবককে কুপিয়ে হত্যা
২০ অক্টোবর ২০২৩, ০৫:৪৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১১ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে কাজী মুঈন (২৮) নামের এক যুবককে নিজ ঘরের বারান্দায় কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া পশ্চিমপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটনা ঘটে।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মুঈন চৌঘরিয়া পশ্চিমপাড়া গ্রামের কাজী আরিফুল ইসলাম হানিফ মাষ্টারের ছেলে।
নিহতরে পিতা হানিফ মাষ্টার ও স্থানীয়রা জানান, মুঈন সকাল ১১টার দিকে স্থানীয় শাহাবুদ্দিন বাজার থেকে তাঁর ৪ বছরের মেয়েকে নিয়ে বাড়ী ফিরছিলেন। পথে একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে বেলায়েত হোসেন (৩২) সিগারেট এর জন্য মুঈন এর পকেটে হাত দেয়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।
পরে ঘটনাটি উপস্থিত স্থানীয় লোকজন মীমাংসা করে দেন। মুঈন বাড়ীতে ফেরার পর বেলায়েত তার সহযোগীদের নিয়ে মুঈনকে নিজ ঘরে একা পেয়ে মারপিট করে পালিয়ে যায়। এরপর বেলায়েত তৃতীয় দফায় দুপুর দেড়টার দিকে মুঈনের বাড়ীতে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন জুমুআ’র নামাজে থাকায় বেলায়েতকে আটক করতে পারেননি।
মুঈনের চিৎকারে তার মা এসে রক্তাক্ত অবস্থায় ঘরের বারান্দায় তাকে পরে থাকতে দেখেন। এসময় মুঈনের মায়ের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং শিবপুর মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ঘটনাস্থলে আপনারা যা দেখেছেন, আমিও তা দেখেছি। পত্রিকায় নিউজ করলে পুলিশের বক্তব্য লাগে না।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন জানান, হত্যার সাথে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি