শিবপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
০২ অক্টোবর ২০২৪, ১০:৩৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১১ পিএম
শেখ মানিক:
শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে নরসিংদীর শিবপুরে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকেরা। বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সামনে বৈষম্য নিরসনে সরকারি প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ শিবপুর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান এ কর্মসূচি পালিত হয়।
উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকেরা এই মানববন্ধনে অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো: সজীব এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকেরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের সমন্বয়ক ও প্রধান শিক্ষিক মাসুদুর রহমান খান, সমন্বয়ক ও প্রধান শিক্ষক, হানিফ মিয়া, সমন্বয়ক ও সহকারী শিক্ষক এমারত হোসেন, সমন্বয়ক সহকারী শিক্ষক শিউলী রানী মিত্র, সমন্বয়ক সহকারী শিক্ষক রফিকুল ইসলাম মাসুম প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত শিক্ষকেরা শিক্ষকদের জীবনমান উন্নত ও মর্যাদাসম্পন্ন করতে ৯ম ও দশম গ্রেড বাস্তবায়নে বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে ৯ম ও দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও