শিবপুরে চাঁদা না পেয়ে দুটি পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ
২২ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১৮ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে দুটি পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত মাছ চাষী রতন চন্দ্র বর্মণ।
শনিবার (২১সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাছ চাষী শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের দিগন্দ্র বর্মণের ছেলে মৎস্য ব্যবসায়ী রতন চন্দ্র বর্মণ জানান, তিনি একই গ্রামে দুটি পুকুর লীজ নিয়ে মাছ চাষ করে আসছেন। ধার দেনা করে ১৫ লাখ টাকা ব্যয়ে মাছ চাষ করেন দুটি পুকুরে। কিছুদিন আগে রতন চন্দ্র বর্মণের ভাইয়ের পুকুরে বিষ প্রয়োগ করে কে বা কারা ৩ লক্ষ টাকার মাছ মেরে ফেলে।পরে ওই চক্রটি মোবাইল ফোনে রতন চন্দ্র বর্মণকেও বিভিন্নভাবে হুমকি প্রদান করে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। টাকা না দিলে তার পুকুরেও বিষ প্রয়োগ করা হবে বলে হুমকি দেয়া হয়। পরে চাঁদার টাকা দিতে রাজি হলে চাঁদাবাজরা উপজেলার বিভিন্ন স্থানে টাকা রেখে যাওয়ার প্রস্তাব করে। পরে পুলিশের সহযোগিতায় টাকা নিয়ে নির্দিষ্ট স্থানে রাখা হলে কেউ টাকা নিতে আসেনি।

শনিবার রাতে পুকুর দুটিতে বিষ প্রয়োগ করা হলে সকালে সব মাছ মরে ভেসে ওঠে। আর একমাস পর পুকুর দুটির মাছ বিক্রি করার উপযোগী হতো। এ ঘটনায় শিবপুর মডেল থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী রতন চন্দ্র বর্মণ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা