শিবপুরে উপসচিব মনিরা বেগমের রোগ মুক্তি কামনায় দোয়া
১৩ অক্টোবর ২০১৯, ০২:৫৩ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব ও শিবপুরের সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা বেগমের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শিবপুর উপজেলা শাখার উদ্যোগে এই দোয়া মাহফিল করা হয়।
শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শিবপুর উপজেলা শাখার সভাপতি নূর উদ্দিন মোঃ আলমগীর।
দৈনিক যায়যায়দিনের শিবপুর উপজেলা প্রতিনিধি এস. এম আরিফুল হাসানের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সিকদার মাহমুদ হোসেন, শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম খোরশেদ আলম, স্কুলের শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীরা।
উল্লেখ্য, মনিরা বেগম বিগত ১ নভেম্বর-২০১২ হইতে ২৩ জুন-২০১৪ খ্রি. পর্যন্ত শিবপুরের ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। এসময় তিনি শিবপুরের মানুষের জন্য নানা কল্যাণকর কাজ করে প্রশংসিত হয়েছিলেন। তিনি ব্যাংকক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা গেছে তার স্পাইনের লেভেল-৫ ডিস্ক এর অপারেশন হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা