শিবপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত
০২ নভেম্বর ২০১৯, ০৩:১৬ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম
শেখ মানিক:
"বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (০২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য সমবায়ী র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ৩( শিবপুর) আসনে সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহিরুল হক ভূইয়া মোহন।
উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ সারোয়ার জুয়েল। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা বাবু কালীপদ দেব।
অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন সোনাকুড়া সিএন্ডবি বাজারের একটি মাল্টিপারপাস এর সভাপতি আলম মৃধা।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু বিপ্লব চক্রবর্তী, যোশর বাজার সমবায় সমিতির সভাপতি আঃ কাদির শামীম, বিরাজনগর বাজার সমবায় সমিতির সভাপতি হাজী দুলাল প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ হাই মাস্টার, যুগ্মসাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ সকল সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি