শিবপুরে প্রতারণার অভিযোগে কথিত জ্বিনের বাদশাসহ গ্রেপ্তার ২
০৬ নভেম্বর ২০১৯, ১২:১৭ এএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে কথিত জ্বিনের বাদশা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার(৫নভেম্বর)সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃতরা হলো-শিবপুর পৌরসভার বালিয়াহানি মহল্লার মৃত মোসলেহ উদ্দিনের ছেলে কথিত জ্বিনের বাদশা রোমান মোল্লা(৩৪)ও মৃত আজিম উদ্দিনের ছেলে বজলু মোল্লা(৩৬)।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর জ্বিনের বাদশা পরিচয় দিয়ে রোমান মোল্লা তার সৎ ভাইয়ের কাছ থেকে চাকুরি এবং পরিবারের উন্নতির জন্য ১৫ হাজার টাকা নেন। বিনিময়ে তার দেয়া ঔষধ ও তাবিজে কোন প্রকার কাজ না হওয়ায় টাকা ফেরত চাইলে সোমবার (৪ নভেম্বর) রাতে উল্টো তাকে আটক করে নির্যাতন করা হয়। এ ঘটনায় মাকসুদ আলম মোল্লা হেলাল বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলা নং-০৩ তারিখ: ০৫/১১/২০১৯ইং। পরে পুলিশ ওই প্রতারক কথিত জ্বিনের বাদশাকে গ্রেপ্তার করে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান বলেন, জ্বিনের বাদশা পরিচয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি