আওয়ামীলীগ সরকার জনগণের ভাগ্য উন্নয়নের সরকার: এমপি মোহন
০৭ ডিসেম্বর ২০১৯, ০৫:২২ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের ৬তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন বলেছেন, আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার, আওয়ামীলীগ সরকার জনগণের ভাগ্য উন্নয়নের সরকার। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করে বাংলার দু:খী মানুষের মুখে হাসি ফোটাতে দিন রাত কাজ করছেন জননেত্রী শেখ হাসিনা। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে মানুষ কিছু না কিছু পায়।
তিনি আরোও বলেন, শিবপুর আসাদ কলেজের অবকাঠামো উন্নয়ন, ইংরেজীতে অনার্স, সমাজবিজ্ঞানে মাষ্টার্স, শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা হোস্টেলসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে, তবে শিক্ষার মান উন্নয়নসহ পাসের হার আরো বৃদ্ধি করতে হবে।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে শহীদ আসাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, সহ-সভাপতি আজিজুর রহমান ভুলু মাস্টার প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আবুল বাশার ও গাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু বিপ্লব চক্রবর্তী, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. খোকন ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান,উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোশারফ হোসেন ভূইয়া, শিবপুরে সরকারি শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আতিক প্রমূখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা