শিবপুরে স্কুলের মাঠ দখল করে ফোরকানিয়া মাদ্রাসা নির্মাণের চেষ্টা
১১ ডিসেম্বর ২০১৯, ১২:৫৩ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের আক্রাশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে ফোরকানিয়া মাদ্রাসা ও পাশের মসজিদের ইমাম থাকার জন্য ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। মসজিদ কমিটির সভাপতি মেজবা উদ্দিনের নেতৃত্বে স্থানীয় মুকুল মিয়া, রিয়া মাষ্টার, জাকির মাষ্টার, মোসু মিয়া ও মতি এ ঘর নির্মাণ করছে। এতে আক্রাশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ বাধা দিলেও তাদের পাত্তা দিচ্ছে না দখলদাররা। স্কুলের জায়গা দখল হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মাঠটি দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী।
মসজিদ কমিটির সভাপতি মেজবা উদ্দিন জানান, আমরা মসজিদের ১৪ শতাংশ জমির উপরে ফোরকানিয়া মাদ্রাসা ও মসজিদের ইমাম থাকার জন্য ঘর নির্মাণ করছি, এখানে স্কুলের জমি নাই।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল হক বলেন, শুনলাম এখানে মসজিদের জমি আছে, আর সেই জায়গায় ফোরকানিয়া মাদ্রাসা ও মসজিদের ইমাম থাকার জন্য ঘর তৈরি হবে। কিন্তু যেভাবে স্কুলের মাঠ দখল করে মাদ্রাসা ঘর করা হচ্ছে এতে স্কুলের ছোট ছোট বাচ্চাদের খেলাধূলার সুযোগ চিরতরে মুছে যাবে। স্কুলের বাচ্চাদের খেলার মাঠ নষ্ট করে মসজিদ কমিটি কিভাবে এইরকম একটি সিন্ধান্ত নিলো ভাবতেও আমার অবাক লাগছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম বলেন, বিদ্যালয়ের নামে স্থানীয় মিয়ার উদ্দিন ডিলার, সাদাদ আলী ফকির ও অহাব মুন্সি ৩৫ শতাংশ জমি দান করলে ১৯৬৮ সালে আক্রাশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। কিন্তু কিছুদিন যাবৎ মসজিদ কমিটি দাবী করেন স্কুলের নামে ১৩ শতাংশ জমি বাকী জমি মসজিদের। আমরা কাজ বন্ধ করার কথা বলেও তারা শুনছে না। আমরা বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছি। মাঠের মাঝে আরেকটি প্রতিষ্ঠান নির্মাণের ফলে শিক্ষার্থীদের খেলাধূলার পরিবেশ নষ্ট হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা