শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড
২৬ ডিসেম্বর ২০১৯, ০৫:১১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৫ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে সপ্তম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা। তিনি বুধবার (২৫ ডিসেম্বর) উপজেলার পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর গ্রামে বাল্যবিবাহ হচ্ছে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে যান। তিনি সেখানে গিয়ে দেখেন বিয়ের সকল আয়োজন সম্পন্ন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিয়ের কনে ইসরাত জাহান, বয়স ১৩, তাকে পার্লারে নিয়ে যাওয়া হয়েছে বউ সাজাতে। মেয়ের মা হেনা বেগম বিধবা, তিনি কিছুদিন প্রবাসে কাজ করে দেশে ফিরেছেন। তার দুই মেয়ে, বড় মেয়ে প্রতিবন্ধী ও ছোট মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন ৩৬ বছর বয়স্ক এক পাত্রের সাথে।
সহকারী কমিশনার মেয়ের মা-কে ডেকে কথা বলে জানতে পারেন মেয়ে স্থানীয় বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়তো। এখন স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে মেয়ের বিয়ের আয়োজন করেছেন মা। তিনি বাল্য বিবাহ সম্পর্কে অভিভাবকদের অবগত করলে ইসরাত ও তার মা নিজেদের ভুল স্বীকার করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেন ও ১৮ বছরের আগে বিবাহ সম্পন্ন করবে না মর্মেও মুচলেকা প্রদান করে। পরে হেনা বেগমকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭তে অভিযুক্ত করে ৭ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়। বিয়ের জন্য তৈরি মঞ্চ ও সকল আয়োজন বন্ধ করে দেয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি