নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যের ৯ম মৃত্যু বার্ষিকী পালন
১৫ জানুয়ারি ২০২০, ০৭:১৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরিসংদীত কর্মরত অবস্থায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যের ৯ম মৃত্যু বার্ষিকী পালন করেছে নরিসংদ জেলা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহা-সড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়ায় নির্মিত পুলিশের স্মৃতি-স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
এ সময় নরসিংদী জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শ্রদ্ধাজ্ঞাপনকালে নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য: ২০১১ সালের ১৫ জানুয়ারি নরসিংদী জেলা পুলিশ লাইনস্ এ নির্বাচনী ব্রিফিং-এ যোগদানের উদ্দ্যেশ্যে বেলাব থানা থেকে নরসিংদী আসার পথে ঢাকা-সিলেট মহা-সড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া (পুকুরপাড়) নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ১০ পুলিশ সদস্য প্রাণ হারায়। ঘটনার দিন ট্রাকের সাথে পুলিশ পিক-আপের মুখোমুখী সংঘর্ষে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইন্সপেক্টর (তদন্ত)সহ ১০ জন পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা হলেন, বেলাব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ খান (৪২), ইন্সপেক্টর (তদন্ত) জিয়াউল হক খান (৪০), এসআই কংকন কুমার মন্ডল (৪৬), কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মন (৪০), কনস্টেবল রিয়াজ (৩৮), কনস্টেবল বজলু (৩৪), কনস্টেবল মাসুদ পারভেজ (৩৬), কনস্টেবল নারায়ণ চন্দ (৪০), ড্রাইভার রেজাউল করিম (৩৫) ও কনস্টেবল প্রিয়তোষ (৩৬) ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি