শিবপুরে ঐতিহ্যবাহী কাছিটান খেলা অনুষ্ঠিত: ফাইনালে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ
০২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪১ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলা কাছিটান (রশিটান) টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে উঠেছে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ। শিবপুর তরুনোদয় সংঘের উদ্যোগে রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শিবপুর পূর্বপাড়া মাছের প্রজেক্ট সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলা দেখতে ভিড় জমায় নানা বয়সের হাজার হাজার দর্শক। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আনন্দে মেতে উঠেছে সবাই। খেলায় সভাপতিত্ব করেন শিবপুর পৌরসভার কাউন্সিলর সৈয়দ মোঃ বাদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
খেলায় উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু বিপ্লব চক্রবর্তী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিপুন খান, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আতিক, শিবপুর বাজার (উত্তর) সভাপতি মোঃ আশরাফুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন, সৈয়দ তাজুল, পৌর যুবলীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ দুলাল, সৈয়দ বাবুল প্রমুখ।
কাছিটান (রশিটান) প্রতিযোগিতা পরিচালনা করেন জুলহাস ও ফাইজ উদ্দিন । প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ বনাম পৌরসভার চালিতাকান্দি যুব সংঘ। সেমিফাইনাল প্রথম খেলায় চালিতাকান্দি যুবসংঘকে হারিয়ে ফাইনালে উঠল আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা