শিবপুরে ইয়াবাসহ ৬ মাদক মামলার আসামী গ্রেফতার
১৫ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৩ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর থেকে ৩০০ পিস ইয়াবাসহ অাছিয়া বেগম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার বান্ধারদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আছিয়া বেগম নরসিংদী শহরের রাঙ্গামাটিয়া মহল্লার মৃত ছিদ্দিক মিয়ার স্ত্রী। তার বর্তমান স্বামীর নাম ইব্রাহিম মিয়া।
জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অাছিয়া বেগম একজন মাদক সম্রাজ্ঞী, তার বিরুদ্ধে ৬ টি মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে জেলা শহরসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই নূরে আলম, এসআই মোস্তাক আহম্মেদ, এসআই তাপস কান্তি রায়, এসআই জাকারিয়া আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে শিবপুর মডেল থানাধীন বান্ধারদিয়া এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার দখল হতে ৩০০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা