শিবপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে আহত-১
১০ মার্চ ২০২০, ০৭:৪৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৫ পিএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুর কলেজগেইট এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ১ পথচারী নারী গুরুতর আহত হয়েছেন।কলেজগেইট এর ডালিমের ৩ তলা ভবনের নির্মাণ কাজ চলাকালীন সময় মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ ঘটিকার সময় দেয়াল ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন শিবপুর উপজেলার দত্তেরগাঁও ভিটিপাড়া গ্রামের মিন্টু শীলের স্ত্রী ঝরনা রাণী শীল (৩০)।
জানা যায়, শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে তিন তলা ভবনের উপর থেকে ঝরনা রাণী শীলের মাথার উপর দেয়াল ধসে পড়ে এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে তার হাতে থাকা শিশু ছেলে।এ সময় স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে জেলা হাসপাতালে প্রেরণ করে।এসময় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন রাস্তার উপরে কোন প্রকার নিরাপত্তাবেষ্টনী ছাড়াই কাজ করার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। ভবন মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর।
দুর্ঘটনার খবর পেয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ্ মোল্লা আজিজুর রহমান ঘটনাস্থলে পৌছে ভবনটির নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি