শিবপুরে করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে অভিযান
২৫ মার্চ ২০২০, ০৫:২৭ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পিএম
এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বুধবার (২৫ মার্চ) উপজেলার গ্রামাঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা।
উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সরকারি নির্দেশনা অনুয়ায়ী কাঁচা বাজার, খাবার, ফার্মেসি, হাসপাতাল এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া সকল শপিংমল, দোকান-পাট, রাস্তার পাশের চায়ের দোকান, সেলুন, হোটেল-রেস্টুরেন্ট, সকল সাপ্তাহিক বাজার ও গবাদী পশুর হাট পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত বন্ধ রাখতে জনগণকে সচেতন করেন।
ইউএনও মোঃ হুমায়ুন কবীর ও এসিল্যান্ড মুনমুন জাহান লিজার নেতৃত্বে দু’ভাগে বিভক্ত হয়ে দুটি টিম উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সকাল থেকে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে দুটি টিমে অন্যান্যদের মধ্যে ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান, সহকারী পুলিশ সুপার (শিবপুর-মনোহরদী সার্কেল) মেজবাহ উদ্দিন, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোমিনুল ইসলাম প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা