শিবপুরে সামাজিক দূরত্ব এবং হোম কোয়ারান্টাইন নিশ্চিতকরণে অভিযান
০১ এপ্রিল ২০২০, ০৫:৩১ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ এএম
এস. এম আরিফুল হাসান:
করোনাভাইরাস প্রতিরোধে নরসিংদীর শিবপুরে সামাজিক দূরত্ব এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা।
তিনি বুধবার (১ এপ্রিল) নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনার আলোকে উপজেলার বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব এবং হোম কোয়ারান্টাইন নিশ্চিতকরণে মনিটরিং কার্যক্রম পরিচালিত করেন।
এসময় বারৈগাঁও সিএন্ডবি এলাকায় মরিশাস ফেরত একজন প্রবাসীর বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইন মানছে কী না তা পর্যবেক্ষণ করা হয় ও শিবপুর বাজারসহ দুলালপুর, লাখপুর, শিমুলিয়া ও গড়বাড়ি বাজার মনিটরিং করা হয় এবং সকলকে সরকারি নির্দেশনাবলী মেনে চলতে বলা হয়। একাজে বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অপরদিকে সামাজিক দূরত্ব ও করোনা প্রতিরোধী নির্বাহী আদেশ বাস্তবায়নে শিবপুর উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা, কামরাবো, আজকিতলা, জাল্লারা ও জয়নগর চৌরাস্তা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় দন্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় সরকারের আদেশ অমান্য করায় দুই জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা