শিবপুরের কর্মহীন প্রতিটি ঘরে ঘরে খাদ্য সামগ্রী দেয়া হবে
০২ এপ্রিল ২০২০, ০৩:১৮ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ এএম
এস. এম আরিফুল হাসান:
নরসিংদী -৩ (শিবপুর) এর সাবেক এমপি ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, আমি শিবপুরবাসীর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি আজীবন শিবপুরবাসীর কল্যাণে কাজ করে যাব। করোনা ভাইরাসের কারণে শিবপুরে কর্মহীন অসহায় শ্রমজীবী ও দু:স্থ মানুষকে না খেয়ে থাকতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারী বরাদ্দের পাশাপাশি আমিও আপনাদের পাশে থাকব। শিবপুরের কর্মহীন প্রতিটি ঘরে ঘরে খাদ্য সামগ্রী দেয়া হবে।
তিনি বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলা যুবলীগের কার্যালয় থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি একে নাসিম আহমেদ হিরন, নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হাসিবুল আলম ভুলুসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার উদ্যোগে উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৩ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে রয়েছে চাউল-১০ কেজি, ডাল-২ কেজি, পেঁয়াজ-১ কেজি, তৈল-১ লিটার, আলু-৫ কেজি, লবন-১ কেজি ও সাবান-১টি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা