শিবপুরে করোনাভাইরাস মোকাবেলায় রাস্তাঘাট বন্ধ করছেন স্থানীয়রা
০৭ এপ্রিল ২০২০, ০৮:৩৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম
এস. এম আরিফুল হাসান:
করোনাভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করতে নরসিংদীর শিবপুরে দিনরাত কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হুমায়ুন কবীর, এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান। ফলে স্থানীয় প্রশাসনের পরিশ্রমের প্রভাব পড়ছে জনগণের মধ্যে, তৈরি হচ্ছে সচেতনতা।
করোনা মোকাবেলায় মঙ্গলবার (৭ এপ্রিল) শিবপুরের বিভিন্ন গ্রামঞ্চলের প্রধান পাকা সড়কগুলো এলাকার মানুষ নিজ উদ্যোগে বন্ধ (লকডাউন) করে দিয়েছেন।
উপজেলার পুটিয়া ইউনিয়নের সালুরদিয়া, মুনসেফেরচর, সাধারচর, তেলিয়া, কুমরাদী, শিবপুরের ধানুয়া উত্তরপাড়া সকল রাস্তা, সাধারচর, দুলালপুর ইউনিয়নের পাড়াতলা, দরগাবন্দ, মানিকদী, শিমুলিয়া বৈচার বাজার, চৌগড়িয়া ও জয়নগর ইউনিয়নের বিভিন্ন সড়কে বাশেঁর বেড়া দিয়ে আটকে বন্ধ (লকডাউন) করে দিয়েছে জনগণ।

মুনসেফেরচর রাস্তায় গিয়ে দেখা যায় স্থানীয় লোকজন নিজ উদ্যোগে রাস্তা বন্ধ করে দিয়ে চলাচলকারী সিএনজি অটোরিকশায় একাধিক লোকজন থাকায় নামিয়ে দিচ্ছেন। একজনের বেশী যেতে মানা করছেন।
তেলিয়া গ্রামের সমাজকর্মী আব্দুল হালিম সিকদার জানান, করোনার প্রভাব দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ফলে করোনা থেকে আমাদের এলাকা নিরাপদ রাখতে গ্রামবাসী নিজ উদ্যোগে রাস্তাঘাটে যানচলাচল বন্ধ করার জন্য রাস্তা বন্ধ করে দিয়েছে।

ধানুয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা প্রকৌশলী শেখ জুয়েল জানান, করোনা প্রতিরোধে আমাদের এলাকার সকল রাস্তা বন্ধ করে দিয়েছি।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি