করোনা প্রতিরোধে শিবপুরে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা
০৮ এপ্রিল ২০২০, ০৬:০১ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ এএম
মোমেন খান:
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণসচেতনতা সৃষ্টি করতে শিবপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ টি মামলা ও ৩১ হাজার ৩ শত টাকা আদায় করেছেন মোবাইল কোর্ট।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় (০৮ এপ্রিল বুধবার) সকাল থেকে শিবপুর উপজেলার পুরান্দিয়া বাজার, তেলিয়া বাজার, ইটাখোলা বাজার, যোশর বাজারসহ কয়েকটি বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন বাংলাদেশ সেনাবাহিনী।
এসময় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে সেখানে সেনাবাহিনী সদস্যরা হ্যান্ডমাইক ব্যবহার করে জনসচেতনতা করেন এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়।
পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে এবং এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা