শিবপুরে কিশোর সংগঠনের উদ্যোগে বিনামূল্যে সবজি বিতরণ
১৫ এপ্রিল ২০২০, ০৬:০৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর কিশোর একাদশ সংগঠনের উদ্যোগে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী অসচ্ছল পরিবারগুলোর মধ্যে বিনামূল্যে সবজি বিতরণ করা হচ্ছে।
সৈয়দনগর দক্ষিণপাড়া জামে মসজিদের পাশে গত ৪ এপ্রিল থেকে সাপ্তাহে দু'দিন শনিবার ও বৃহস্পতিবার ১২ থেকে ২টা পর্যন্ত সবজি বিনামূল্যে বিতরণ চলছে। এ সময় প্রায় শতাধিক নিন্ম আয়ের খেটে খাওয়া অসহায় মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ধরনের সবজি মিষ্টি কুমড়া, লাউ, টমেটো, বেগুন, করলা, আলু, ঝালি, ডাঁটাশাক ও কাঁচামরিচ ইত্যাদি প্রয়োজন অনুযায়ী নিয়ে যাচ্ছেন। আর মধ্যবিত্ত পরিবার যারা এখানে আসতে লজ্জা বোধ করেন তাদের জন্য হোম সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। ফোন দিলে তাদের জন্য সবজি বাসায় পাঠিয়ে দেওয়া হয়।
বিভিন্ন বাজার থেকে সবজি ক্রয় করে বিতরণ ও সার্বিক সহযোগিতা করেছেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নরসিংদী জেলা কমিটির সভাপতি শাহিন খন্দকার, শিবপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাকিল খন্দকার, সাইফুল ইসলাম খন্দকার, কায়েছ ভূইয়া, সোহাগ খন্দকার, হামিদ ভূইয়া, আলামিন ভূইয়া, মুরাদ সরকার ও শেখ সফিকুল ইসলাম।
এ বিষয়ে শাহিন খন্দকার বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষকে নিরাপদ রাখার লক্ষ্যে আমাদের নরসিংদী জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক। লকডাউনের কারণে এলাকার কর্মহীন, দরিদ্র অসহায় মানুষদের যেন না খেয়ে থাকতে না হয় সেজন্য সবাই মিলে দরিদ্র পরিবারগুলোর মধ্যে বিনামূল্যে সবজি বিতরণ করছি। বর্তমানের অবস্থা যতদিন থাকবে ততদিন এই কার্যক্রম অব্যাহত রাখব ইনশাল্লাহ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি