শিবপুরে কর্মহীন দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ
১৬ এপ্রিল ২০২০, ০৮:০৩ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন রিক্সা চালক, অটোচালক, দিনমজুর ও হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। জনপ্রতি ৫শত টাকা করে ২০০ পরিবারের মধ্যে ১ লাখ টাকা বিতরণ করা হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালের ডিরেক্টর ও শিবপুরের সন্তান বিএম জাহিদুল হক ভূইয়া মিতুর উদ্যোগে এ অর্থ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) এ কার্যক্রমের উদ্বোধন করেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোমিন খান ও সালাম ভূইয়া।
পরে এই অনুদানের টাকা বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দরিদ্রদের মাঝে বিতরণ করেন ফাইক এন্টারপ্রাইজ শিবপুর নরসিংদীর পরিচালক ও যুবলীগ নেতা শেখ আবুল কাশেম।
কাশেম শেখ জানান, উপজেলায় কর্মহীন অতিদরিদ্র ২০০ পরিবারে প্রথম ধাপে নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে দ্বিতীয় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা