শিবপুরে করোনা সংকটে মানুষের পাশে আ’লীগ নেতা
২১ এপ্রিল ২০২০, ০৪:৫৮ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ এএম
এস. এম আরিফুল হাসান:
করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য নিরাপত্তাহীনতার জন্য মাঠে নেই বেশিরভাগ রাজনীতিবিদ। গা ঢাকা দিয়ে থাকায় বেকার হয়ে পড়া দরিদ্র মানুষের পাশে থাকতে পারছেন না তারা। কেউ কেউ দূরে থেকেও সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন কর্মহীন মানুষের প্রতি।
করোনা সংকট পরিস্থিতিতেও স্বাস্থ্যঝুঁকি নিয়েই সাধারণ মানুষের পাশে রয়েছেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল। সংকটে পড়া লোকজনের জন্য সেবার দরজা উন্মুক্ত করে রেখেছেন তিনি। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে শিবপুর সদরে অবস্থিত তার বাসভনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
দলীয় নেতাকর্মীরা জানান, আগের মতই বাসায় অতিথি কক্ষে অবস্থান করে বিভিন্ন সমস্যা ও সংকটে পড়ে আসা লোকজনের কথা শুনছেন তিনি। করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের খোঁজ খবর নিয়ে তালিকা তৈরি করে সরকারী, বেসরকারী এবং ব্যক্তিগতভাবে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করে যাচ্ছেন। নিয়মিত উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় মানুষের পাশে দাড়াচ্ছেন, হাত বাড়িয়ে দিচ্ছেন সহযোগিতার। করোনার এই দু:সময়েও স্বাস্থ্যঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পাশে থাকায় প্রশংসিত হচ্ছেন তিনি।
সামসুল আলম ভূঞা রাখিল বলেন, মানবিক কারণেই সংকটে পড়া মানুষের জন্য আমার দরজা খোলা রেখেছি। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে জনগণের পাশে থাকার। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতির পরামর্শক্রমে সরকারি বেসরকারি ও ব্যক্তিগতভাবে সহযোগিতার চেষ্টা করছি।
এছাড়া নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা ও তদারকিতে নরসিংদীতে করোনা মোকাবেলায় প্রশাসনের কর্মকর্তারা এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দ সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। শিবপুরেও আমরা প্রশাসনের সমন্বয়ে মানুষের পাশে রয়েছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা