শিবপুরে আকষ্মিক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
০৮ মে ২০২০, ০৪:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
মোমেন খান:
আকস্মিকভাবে ঘূর্ণিঝড়ে নরসিংদীর শিবপুর উপজেলার ৬ টি গ্রামে বেশ কয়েকটি পোল্ট্রি ফার্ম, ৫ শতাধিক গাছপালা, ফসলাদি ও বৈদ্যুতিক সংযোগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) দিবাগত রাত ৯টার দিকে এ ঘূর্ণিঝড় হয়।
খবর পেয়ে শুক্রবার (০৮ মে) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির ও বাঘাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ মৃধা।
স্থানীয়রা জানান, রাতে উপজেলার বিরাজনগর, জয়মঙ্গল, শ্রীফুলিয়া, নাওহালা, মুরগীবের ও মোহাম্মদপুর এলাকায় আকষ্মিকভাবে ঘূর্ণিঝড় আঘাত হানে। ১০/১৫ মিনিট স্থায়ী এই ঘূর্ণিঝড় ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে শেষ হয়। এতে প্রায় ১০টি ঘর-বাড়ি ও বিপুল সংখ্যক গাছপালা ভেঙ্গে পড়ে। পাশাপাশি আবাদী ফসল নষ্ট ও বৈদ্যুতিক তার ছিড়ে ক্ষতির মুখে এ এলাকার জনসাধারণ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে লটকন ও কাঠাল বাগানের। বাগান জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পরে আছে প্রচুর লটকন ও কাঠাল। পাশাপাশি মৌসুমি ফলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কয়েকজন ক্ষতিগ্রস্ত কৃষক জানান, ঘূর্ণিঝড়ে লটকন ও কাঠাল বাগানের ৫০/৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির জানান, উপজেলা কৃষি কর্মকর্তা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্নয় করছেন। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা