শিবপুরে পাঁচশত দুস্থ পরিবারে মাছ বিতরণ করলেন মাছচাষী
১৯ মে ২০২০, ০৪:৪৯ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা সংকট মোকাবেলায় নরসিংদীর শিবপুরে পাঁচশত দুস্থ পরিবারের মধ্যে নিজ পুকুরের তাজা মাছ বিতরণ করছেন মোখলেছুর রহমান মোল্লা নামে এক মাছচাষী। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেনের উপস্থিতিতে এসব মাছ বিতরণ করা হয়।
জানা গেছে, মোঃ মোখলেছুর রহমান মোল্লা শিবপুর উপজেলা বাঘাব ইউনিয়নের পাঁচপাইকা গ্রামের একজন মৎস চাষী। করোনা সংকট মোকাবেলায় বাঘাবো ও চক্রধা ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের পাঁচশত পরিবারকে নিজ পুকুরে চাষ করা পাঙ্গাস মাছ উপহার হিসেবে বিতরণ করেন তিনি। মাছ পেয়ে খুশি হয়েছেন নিম্ন আয়ের মানুষ।
মৎস চাষী মোঃ মোখলেছুর রহমান মোল্লা বলেন, করোনা পরিস্থিতিতে অনেকেই শুকনো খাবার সহায়তা নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে দাড়িয়েছেন। মানবিক উপহার হিসেবে আমি আমার সাধ্যমত নিজ পুকুরে চাষ করা ৫ শত পাঙ্গাস মাছ এলাকার মানুষের মধ্যে বিতরণ করেছি।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা দিলিপ কুমার, বাঘাবো ইউনিয়ন পরিষদের চেয়াম্যান তরুণ মৃধা, জেলা সমবায় কার্য্যালয়ের প্রশিক্ষক শাহাদৎ হোসেন ভূইয়া তরুণ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি