শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা করোনায় আক্রান্ত
১৩ জুন ২০২০, ০৪:৪২ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৫ এএম
এস.এম আরিফুল হাসান:
নরসিংদী-৩ (শিবপুর) এর সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য শিল্পপতি সিরাজুল ইসলাম মোল্লা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বৃহস্পতিবার (১১ জুন) গুলশান শাহাবুদ্দিন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১২ জুন) জুময়া নামাজের পর সাবেক এই এমপির রোগ মুক্তি কামনা করে শিবপুর উপজেলার মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মেয়ে সায়মা ইসলাম।
তিনি তাঁর পিতার জন্য এ-পজেটিভ রক্তের প্লাজমা চেয়ে ইতোমধ্যে তাঁর ফেইসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। পরে প্লাজমার ব্যবস্থা হয়েছে বলে তিনি অপর এক বিজ্ঞপ্তিতে জানান।
সায়মা ইসলাম আরো বলেন, গত কয়েক দিন ধরে আমার পিতার শারীরিক অবস্থা কিছুটা খারাপ যাচ্ছিল। পরে গত (৪ জুন) বৃহস্পতিবার রাজধানী ঢাকার একটি হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে। পরে তাকে বাসায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছিল। বৃস্পতিবার (১১ জুন) হঠাৎ তাঁর শারীরিক অবস্থা অবনতি গেলে তাকে দ্রুত গুলশান শাহাবুদ্দিন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারিরীক অবস্থা উন্নতির দিকে রয়েছে।
সিরাজুল ইসলাম মোল্লার ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, তিনি এখন আশংকামুক্ত। আগামীকাল রবিবার আরেকটি টেস্টের রিপোর্ট আসবে। এরপরই নিশ্চিত হওয়া যাবে শারীরিক অবস্থা সম্পর্কে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি