শিবপুরে মাস্ক পরিধান না করায় ১০ হাজার টাকা জরিমানা
১৬ জুন ২০২০, ০৫:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান না করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সরকারি নির্দেশনা মান্য না করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) শিবপুর উপজেলার সদর রোড, কলেজগেট ও বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা।
এসময় সরকারী নির্দেশনা না গণপরিবহন, সিএনজি, অটোরিকশা ও মোটরবাইক আরোহীদের ভ্রাম্যমাণ আদালতের ১৭টি মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন দোকানেও সামাজিক দূরত্ব বজায় রাখতে মনিটরিং করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা বলেন, বারবার উপজেলা প্রশাসনের পক্ষ হতে সাধারণ জনগণকে মাস্ক পরিধানের জন্য সতর্ক করা সত্ত্বেও তা পালন করা হচ্ছে না। এমনকি বাজারের বিভিন্ন দোকানে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বলা হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। ফলশ্রুতিতে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ফলে শিবপুরবাসীকে আবারও স্বাস্থ্যবিধি মেনে জীবন ধারণ করতে সচেতন হওয়ার জন্য অনুরোধ করেন। জনস্বার্থে এই মোবাইল কোর্ট অব্যাহত আছে ও থাকবে বলে জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা