শিবপুরে যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী শুরু
২৪ জুন ২০২০, ০৪:১১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
এস. এম আরিফুল হাসান:
মুজিব শতবর্ষ উপলক্ষে নরসিংদী জেলা ও শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী শুরু করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকালে শিবপুর উপজেলার বাজনাব আবুল ফায়েজ মোল্লা উচ্চ বিদ্যালয়ে মাঠের পাশে যুবলীগের নেতাকর্মীরা ফলদসহ নানা প্রজাতির চারা রোপন করেন।
বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোঃ সামসুল ইসলাম মোল্লা। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন। সঞ্চালনা করেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের উপ প্রচার সম্পাদক খোকন সরকার।
বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধনকালে প্রধান অতিথি নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও বিশেষ অতিথি নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোঃ সামসুল ইসলাম মোল্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের চেয়ারম্যানের নির্দেশেই বৃক্ষরোপনে আমরা সাড়া দিয়েছি। মুজিববর্ষ উপলক্ষে মাসব্যাপী নরসিংদী জেলায় এই বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা